ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগুলিস্তানে চোরাই মোবাইলসহ চোর চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার

গুলিস্তানে চোরাই মোবাইলসহ চোর চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার

ঢাকা, ৩০ আগস্ট ২০২৫ খ্রি:রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন চক্রের দশ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১০৩ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয় যার মধ্যে ৬৮টি অ্যান্ড্রয়েড এবং ৩৫টি বাটন ফোন ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো. আব্দুল মান্নান (৫০) ২। মো. সিয়াম মিয়া (১৮) ৩। মো. আব্দুর রহমান (১৮) ৪। মো. সাজু মিয়া (২১) ৫। মো. আব্দুল্লাহ ইবনে আল মাকসুদ আরাফাত (২০) ৬। নাজমুল ইসলাম (১৮) ৭। মো. আব্দুল (১৮) ৮। মো. রাকিব (১৮) ৯। মো. রেজাউল হক (৫৫) ও ১০। মো. আশরাফুল (১৯) ।

গোয়েন্দা ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ছিনতাইকারী ও চোরদের কাছ থেকে স্বল্পমূল্যে চোরাই মোবাইল কিনে নিয়ে তা অধিক মূল্যে বিক্রি করত। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য মর্মে জানা যায়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular