ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধজামালপুরে ৪৯০ ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৩

জামালপুরে ৪৯০ ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৩

সৈয়দ নূরুল্লাহেল সাদেক, জামালপুর: জামালপুর পৌরসভার খুপিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৪৯০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ও এসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল খুপিবাড়ি এলাকায় অভিযান চালায়।

অভিযানে পুলিশ কনস্টেবল মো. সাব্বির হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৪৯০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাব্বির হোসেন শেরপুর জেলার ভাগলঘর গ্রামের আব্দুল বারীর ছেলে। তিনি জামালপুর জেলা পুলিশে কর্মরত বলে জানা গেছে।

গ্রেপ্তার অন্য দুজন হলেন শেরপুর জেলার চরপক্ষিমারী ডাকপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. রমজান মিয়া এবং জামালপুরের বেলটিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. সুলতান মাহমুদ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular