ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডগোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আগুনে থানার ভেতরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বাইরে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। দুপুর একটা পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন দলটি ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে তারা থানার ভেতরে ঢুকে ব্যাপক হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

অগ্নিকাণ্ডে থানার ভেতরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের পাশাপাশি প্রাঙ্গণে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শিপলু আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular