ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগোপালগঞ্জে হামলার প্রতিবাদে ইসলামপুর ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ইসলামপুর ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর: গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামালপুরের ইসলামপুর সাধারণ ছাত্র ও জনতা।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইসলামপুর সরকারী কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিক করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।

এতে ইসলামপুর উপজেলা ছাত্র শিবির সভাপতি আরিফুল ইসলাম, ইসলামপুর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক জুবাইদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা গোপালগঞ্জে হামলার প্রতিবাদ জানিয়ে শান্তি পূর্ন পরিবেশে ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগীতা কামনা করে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular