গৌরীপুর (ময়মনসিংহ ) পতিনিধি :বাবা তুমি চলে আসো, বজ্রপাত হচ্ছে’ বলে বাবাকে ডাকতে গিয়ে বজ্রপাতে মারা গেলেন কলেজছাত্রী রিমি আক্তার|
মঙ্গলবার (২৩ জুন) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে|
মৃত রিমি আক্তার (২০) গৌরীপুর সরকারি কলেজে অনার্সের শিক্ষার্থী ছিল এবং উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামে হুমায়ুন কবীরের কন্যা|
নিহতের চাচা আলতাবুর রহমান জানান, রিমির বাবা হুমায়ুন কবীর বৃষ্টিপাত হচ্ছে দেখে বাড়ির পাশ থেকে হাঁস আনতে যায়| সে সময় বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল| এ সময় তার বাবাকে বজ্রপাত হচ্ছে দ্রুত ঘরে ফেরার জন্য ডাকতে যায় রিমি| তখন সেখানেই বজ্রপাতের শিকার হয় কলেজছাত্রী রিমি আক্তার| সে গুরুতর আহত বা বেঁচে আছে ভেবে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে| গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন|
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজেন্দ্র দেবনাথ জানান, বজ্রপাতের শিকার রিমিকে হাসপাতালে আনার আগেই মারা যায়|




