ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগৌরীপুরে মোকছেদ আলী হত্যার অভিযুক্ত আকাশ গ্রেফতার

গৌরীপুরে মোকছেদ আলী হত্যার অভিযুক্ত আকাশ গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :   ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর পশ্চিমপাড়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত মোকছেদ আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত আকাশকে (২৩) বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে ময়মনসিংহের সিপিএসসি, র‌্যাব-১৪।

র‌্যাব-১৪, ময়মনসিংহ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল আকাশের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর সহায়তায় কুমিল্লা জেলার লালমাই থানাধীন কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে মোকছেদ আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত আকাশ (২৩) কে গ্রেফতার করে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম মোকছেদ আলী সঙ্গে বিবাদীদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বিবাদের পরিকল্পনা অনুযায়ী ১৮ আগষ্ট ২০২৫ সন্ধ্যা ৭টার দিকে এজাহারে বর্নিত ৩নং অভিযুক্ত বাচ্চু মিয়া(৫০) ভিকটিমকে ডেকে আনে যে, তাকে অন্যান্য লোকজন মারধর করছে। ভিকটিম হামলাকারীদের হাত থেকে বাচ্চু মিয়াকে বাচানোর জন্য সরল বিশ্বাসে ঘটনাস্থলে যাওয়ার পর বিবাদীগণ সংঘবদ্ধ হয়ে ভিকটিমের উপর অতর্কিত হামলা করে ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয়। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মোঃ মাসুম (২৫) বাদী হয়ে গৌরীপুর থানার মামলা নং-১০, তারিখ-২০ আগস্ট ২০২৫ খ্রি. ধারা- ৩০২/৩৪, পেনাল কোড দায়ের করে। মামলা রুজুর পর র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয় এবং বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular