চট্টগ্রামে নালায় ভেসে এসেছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ। শুক্রবার দুপুরে নগরের টাইগারপাস মোড়ে সিএনজি স্টেশন সংলগ্ন একটি নালায় স্থানীয় লোকজন নালায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। এরপর তারা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, গেঞ্জি ও লুঙ্গি পরিহিত মরদেহটি উপুড় হয়ে পড়ে ছিল নালায়। হৃদরোগ বা নেশাজনিত কারণে দুর্ঘটনাবশত নালায় পড়ে যেতে পারেন লোকটি।
খুলশী থানার ওসি আফতাব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নালায় একটি মরদেহ পড়ে থাকতে দেখার পর লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদহেটি উদ্ধার করি। প্রাথমিকভাবে মনে হচ্ছে- মরদেহটি অন্য কোনও স্থান থেকে পানির স্রোতে ভেসে এসেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজও দেখা হবে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে ভিন্ন কিছু আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান



