নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা কখনোই বলিনি আগে নির্বাচন, পরে সংস্কার। এটা ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।’
বুধবার (০২ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা। রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে। এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয়। সুতরাং এটার জন্য জনগনের কোনো দোষ নেই। গণতন্ত্র সবচেয়ে উত্তম ব্যবস্থা।
তিনি বলেন, ‘আমরা কখনোই বলিনি আগে নির্বাচন, পরে সংস্কার। কিন্তু এটা ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে; জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটা করতে হবে।’



