ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজলাশয়ে ভাসছিল জুতা, তল্লাশি চালিয়ে মিলল দুই শিশুর লাশ

জলাশয়ে ভাসছিল জুতা, তল্লাশি চালিয়ে মিলল দুই শিশুর লাশ

ময়মনসিংহের সদর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর দুই শিশুর লাশ একটি ময়লাযুক্ত জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। রোববার সকালে সদরের দাপুনিয়া কাওয়ালটি এলাকা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়া শিশুরা হলো- দাপুনিয়া কাওয়ালটি এলাকার আসাদুজ্জামান রুবেলের ছেলে রেজুয়ান আহমেদ (৫) এবং আরিফ রব্বানীর ছেলে মুহাম্মদ হোসাইন (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রেজুয়ান আহমেদ ও মুহাম্মদ হোসাইন বাড়ির সামনে খেলা করছিল। সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা শিশুদের খুঁজে না পেয়ে আশপাশের এলাকা ও বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। দিনভর খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। এরপর আজ সকালে বাড়ির পাশের একটি ময়লাযুক্ত জলাশয়ে শিশুদের জুতা ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হলে তল্লাশি চালিয়ে জলাশয় থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular