ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাজাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের ঝড়ো জয়

জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের ঝড়ো জয়

নিউজ ডেস্ক: ছক্কার বন্যায় ভেসে গেল ঢাকা মেট্রো। চট্টগ্রাম বিভাগের দুই ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপুর বিধ্বংসী ব্যাটিংয়ে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রো ৬ উইকেটে ১৮৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। ওপেনার নাঈম শেখ (৪৬) ও মাহফিজুল ইসলাম রবিন (৪১) ঝড়ো সূচনা করলেও মধ্যভাগে চট্টগ্রামের বোলাররা ম্যাচে ফেরে। দ্রুত কয়েকটি উইকেট হারালে চাপে পড়ে ঢাকা। তবে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ২২ বলে ৪১ রান ও আবু হায়দার রনি ১২ বলে ২৪ রানের ইনিংস খেলে দলকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দেন।

চট্টগ্রামের হয়ে নাঈম হাসান ৩২ রানে ২ উইকেট নেন। এছাড়া হাসান মাহমুদ, রুবেল ও হাসান মুরাদ একটি করে উইকেট ভাগাভাগি করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকে। মমিনুল হক ১৮ বলে ৩১ রান করে দলের ভিত গড়ে দেন। এরপর মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপু ঝড় তুলেন ঢাকার বোলারদের ওপর। ম্যাচ সেরা জয় মাত্র ৩৭ বলে ৭১ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা। ১৯১.৮৯ স্ট্রাইক রেটে খেলে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন। অপরপ্রান্তে দিপু ৩৬ বলে ৬৪ রান করেন ২টি চার ও ৫টি ছক্কায়।

দ্বিতীয় উইকেটে জুটে যায় ৭৪ রান, আর তাতেই সহজ হয়ে যায় চট্টগ্রামের জয়। ১৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular