ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকজাপানে ভূমিকম্প: শপিং মলে আটকা বহু মানুষ

জাপানে ভূমিকম্প: শপিং মলে আটকা বহু মানুষ

আান্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কুমামোতো শহরের একটি শপিং সেন্টারে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর ওই শপিং মলে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেলে কিউশু দ্বীপের স্থলভাগে ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই দেড় লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ভূমিকম্পের পর অল্প সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কুমামোতো অঞ্চলের এইওন মলের ভেতরে অনেক মানুষ আটকে পড়েছেন।

অন্যদিকে কাশিমা শহরের ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, একটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বহু মানুষ আটকে পড়েছেন।
বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। দেশটিতে প্রতিবছর গড়ে প্রায় দেড় হাজার ভূমিকম্প অনুভূত হয়।

/বিবিসি/

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular