ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে নগর মাতৃসদনে নার্স ও আয়ার টানা হেঁচড়ায় নবজাতকের মৃত্যু

জামালপুরে নগর মাতৃসদনে নার্স ও আয়ার টানা হেঁচড়ায় নবজাতকের মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের নগর মাতৃসদন কেন্দ্রে প্রসূতিকে স্বাভাবিক প্রসব করাতে গিয়ে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

প্রসূতি নওরিন জান্নাত মৌ (২১) জামালপুর সদর উপজেলার নারিকেলি এলাকার সোহেল আনসারীর স্ত্রী। শনিবার (৫ জুলাই) পৌর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার নগর মাতৃসদন কেন্দ্রে ওই নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।

এ ঘটনায় নগর মাতৃসদন কেন্দ্রের নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ । বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ( ৪ জুলাই) সন্ধ্যায় নওরিন জান্নাত মৌ এর প্রসবব্যাথা উঠলে জামালপুর পৌর শহরের নগর মাতৃসদন কেন্দ্রে ভর্তি করে তার পরিবারের লোকজন। ওই সময় নগর মাতৃসদন কেন্দ্রে কোনো গাইনি চিকিৎসক না খাকায় শনিবার ভোর রাতে স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন নার্স শিরিন আক্তার ও আয়া ময়না বেগম। এ সময় ওই নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর থেকে হাসপাতালের পরিচালকসহ অন্যান্যরা গা ঢাকা দিয়েছে।

নিহত নবজাতকের বাবা সোহেল আনসারী বলেন, হাসপাতালে কোন ডাক্তার ছিলো না। নার্স ও আয়া দুই জন মিলে টেনে হিঁচড়ে বাচ্চা বের করেছে, এই জন্য শিশুটি মারা যায়। বাচ্চার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় পরিস্থিতি বিবেচনায় নার্স ও আয়াকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক জানান, নবজাতকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular