ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে আনন্দ মিছিল

জামালপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। নামকরণে সাধারণ শিক্ষার্থীরা আনন্দ মিছিল করে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাবেক ফ্যাসিস্ট সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ হয়।

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রহল থেকে আনন্দ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে একত্রিত হয়।

মিছিলরত সিএসই চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ফাহাদ ইসলাম বলে,ফ্যাসিস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া উল্লেখযোগ্য দাবিগুলো মধ্যে প্রথম দাবি ছিলো বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন। আমরা চাই আমাদের সব দাবি পূরন হউক। জ্ঞানের পূর্ণতা রক্ষায় আধুনিক বিশ্ববিদ্যালয় রুপান্তর আমাদের আকাঙ্খা।

এছাড়াও, নাম পরিবর্তনের সাথে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন গবেষণামূলক পরিবর্তন হয় এই দাবি তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীরা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular