ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু

জামালপুরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে সানোয়ার হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর বিলের মুড়ি নামক গ্রামে এঘটনা ঘটে।

সানোয়ার হোসেন ওই গ্রামের কমেজ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ঈদের পরদিন থেকে জামালপুর উত্তরাঞ্চলে মৃদু তাপদাহ বিরাজ করছে।

তীব্র গরমের মধ্যেই বাড়ির পাশে নিজ খেতে ধান কাটতে যায় কৃষক সানোয়ার হোসেন। ধান কাটার সময় এক পর্যায়ে দুপুরে তাপদাহে হিট স্ট্রোক করেন তিনি।

দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই কৃষকের মৃত্যু হয়।  এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular