ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদজামালপুর উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

জামালপুর উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : “আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত যড়যন্ত্রে।” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জামালপুর জেলা সংসদের ষোড়শ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্যদিয়ে সম্মেলন উদ্বোধন করে।

সম্মেলন উদ্বোধন পরবর্তী একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা উদীচীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের খসড়া প্রতিবেদন পেশ করেন সন্তোষ কুমার রাজভর এবং অর্থ রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ ইকবাল হাসান। এরপর রিপোর্ট নিয়ে কাউন্সিলরা আলোচনা করেন খসড়া রিপোর্ট দুটি পূর্নাঙ্গ করেন। অধিবেশনে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রবীর সরদার, সরোয়ার হাসান রবিন জুলাই গণঅভ্যুত্থান, দেশের বর্তমান পরিস্থিতি এবং সমসাময়িক সংস্কৃতি নিয়ে আলোচনা করেন।

এসময় বক্তারা বলেন, ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকার বিদায় হলেও সমাজে এবং রাষ্ট্রে ফ্যাসিস্ট পূনরায় মাথাচারা দিয়ে উঠেছে। আমরা কোটা বিরোধী আন্দোলনসহ পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনেও আমরা প্রথম থেকে যুক্ত ছিলাম এবং প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। ছাত্র হত্যার প্রতিবাদে আমরা মাঠে নেমেছি, বিবৃতি দিয়েছি। ৫ আগস্টের পরেও আমরা জাতীয় সংগীত বাতিলের দাবীর প্রতিবাদ করেছি, মাজার হামলা, শিক্ষক হেনস্তা করা ইত্যাদি বিষয়ে উদীচী প্রতিবাদ করেছে। বর্তমানে যা হচ্ছে আমরা এগুলিও মেনে নিতে পারছি না। আমরা বলতে চাই এক ফ্যাসিস্ট বিদায় করে যেন পূনরায় ফ্যাসিস্ট এবং উগ্র মৌলবাদের ফিরে না আসে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সাত সদস্যের বিষয় নির্বাচনী কমিটি মিটিং এ বসেন একটি খসড়া জেলা কমিটি কাউন্সিল অধিবেশনে পেশ করার জন্য। এই অধিবেশন শেষে জানা যাবে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কমিটির অন্যান্য সদস্যদের নাম।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular