ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাজামালপুর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু

জামালপুর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু

তুষার সাদেক, জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়েছে। 

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও টুর্নামেন্টের উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, এই আয়োজনটি আমরা মনে করি যে একটি সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে একটি সুন্দর পরিসমাপ্তির দিকে আমরা এই টুর্নামেন্টকে নিয়ে যাব। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই এই দেশটিকে সুন্দর জনকল্যাণে শান্তিপূর্ণ দেশে রূপান্তর করার জন্য শিক্ষা সংস্কৃতিসহ যে পদক্ষেপগুলি দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই ক্রীড়াকে সচল করা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ইউসুফ আলী, জেলা প্রশাসক, জামালপুর। আরো উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপি’র সম্মানিত সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ আব্দুল্লাহ্ আল মাসুদ। এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচটি সাধারণ দর্শকরা খুব সুন্দরভাবে উপভোগ করেন।

২৬ আগস্ট বিকালে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ⚽ ফুটবল টুর্নামেন্টে সরিষাবাড়ী উপজেলা একাদশ ২-১ গোলে পরাজিত করেছে জামালপুর পৌরসভা একাদশকে। ম্যাচ শেষে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বিজয়ী দলের ফুটবলার জীবনের হাতে ম্যাচসেরার সম্মাননা পুরস্কার তুলে দেন।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই টুর্নামেন্টে ২৭ আগস্ট মুখোমুখি হবে ক গ্রুপের জামালপুর সদর উপজেলা একাদশ বনাম ও বকশীগঞ্জ উপজেলা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular