আন্তর্জাতিক ডেস্ক: ‘আমেরিকা গড়ে উঠেছে মেধাভিত্তিক সমাজ (মেরিটোক্রেসি), কঠোর পরিশ্রম এবং নিজের প্রচেষ্টায় নিজের ভাগ্য গড়ে তোলার মার্কিন স্বপ্নের ওপর ভিত্তি করে। আমাদের যেকোনো মূল্যেই হোক এই ঐতিহ্যকে রক্ষা করতে হবে।’ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি নিজের প্রজন্ম অর্থাৎ ‘জেনারেশন জেড’ (জেন জি)-কে ‘অলস’ এবং ‘লিবারেল আদর্শে দীক্ষিত’ বলে মন্তব্য করে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
শনিবার (৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, ২৮ বছর বয়সী লেভিট নিজেও জেনারেশন জেডের একজন প্রতিনিধি। ফক্স নিউজের উপস্থাপক জেসি ওয়াটার্সের সঙ্গে আলাপকালে আজকের তরুণ সমাজ মার্কিন যুক্তরাষ্ট্রের মৌলিক আদর্শ ও মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসময় দেশের অর্থনীতি নিয়ে যেসব তরুণ ক্ষোভ প্রকাশ করছেন, তাদের কিউবা বা ইরানে পাঠিয়ে দেওয়া উচিত বলে উল্লেখ করেন ক্যারোলিন।




