ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজেলের ছদ্মবেশে অভিযান: ধর্ষণ মামলার অভিযুক্ত গ্রেফতার

জেলের ছদ্মবেশে অভিযান: ধর্ষণ মামলার অভিযুক্ত গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক ধর্ষণ মামলার এজাহারভুক্ত অভিযুক্তকে জেলের ছদ্মবেশে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে নবীনগর উপজেলার চিত্রি গ্রামের বাসিন্দা সুমন মিয়ার বিরুদ্ধে একই এলাকার এক মানসিক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশক্রমে নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারের জন্য নবীনগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে অভিযুক্ত এলাকায় আত্মগোপনে রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ জুন রাত ১০টা ৫ মিনিটে নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় বিশেষ কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সদস্যরা জেলের ছদ্মবেশ ধারণ করে অভিযানে অংশ নেন এবং একপর্যায়ে অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত সুমন মিয়া চিত্রি গ্রামের রফিকুল ইসলাম ছেলে ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়াও নবীনগর থানা পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতনের ম

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular