ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধাদের কটুক্তি

ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধাদের কটুক্তি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধাদের কটুক্তি করে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে তীব্র নিন্দা ক্ষোভ ও প্রতিবাদে ফুঁসে উঠেছেন বীর মুক্তিযোদ্ধারা। ঘটনার তদন্তে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

কমিটিতে সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেনকে আহবায়ক করে ৫ সদস্যের কমিটির সদস্যরা যারা, সহকারি কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মাসুমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার অভিযোগ পত্রের সত্যতা নিশ্চিত করেছেন।

নিন্দনীয় এই ঘটনাকে চরমধৃষ্টতাপূর্ণ ও ক্ষমার অযোগ্য অপরাধ আখ্যায়িত করে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি গ্রহণসহ কঠোর কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দিয়েছেন।

ঘটনাটি ঘটে, গত মঙ্গলবার (১৩মে) ঝিকরগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘ আইনশৃঙ্খলা বিষয়ক সভায়’।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিকরগাছা উপজেলা কমান্ড কার্যালয়ের নিজস্ব প্যাডে উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত এই অভিযোগে উল্লেখ করা হয়, ‘ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন মুক্তিযোদ্ধাদের প্রতি অশালীন ও অস্রাব্য ভাষায় উদ্ধত্যপূর্ণ আচরণ করে’।

লিখিত এই অভিযোগে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম তার লিখিত বক্তব্যে আরও বলেন, তিনি তাৎক্ষণিক এই ঘটনার প্রতিবাদ জানান।

অভিযোগে আরো বলা হয়, ” জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মো. ইলিয়াস উদ্দিন অশালীন, অস্রাব্য ভাষায় যে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছে তার যথাযথ বিচার ও শাস্তির দাবি জানান’।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, মো. ইলিয়াস উদ্দিন তার শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে ঝিকরগাছা মহিলা কলেজের চাকরিতে অবৈধভাবে নিয়োগ লাভ করে।

বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয় ওই লিখিত অভিযোগে।

এদিকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঘটনার সুষ্ঠুতদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছে।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঝিকরগাছা উপজেলার আহ্বায়ক এমরান রেজা খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা চরমনিন্দনীয়, ধৃষ্টতাপূর্ণ ঔদ্ধত্যপূর্ণ এই ঘটনায় মর্মাহত। তার এই উক্তি অমার্জনীয় অপরাধ ও রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে আমরা মনে করি’।

তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের অবমাননাকর ব্যক্তিকে অবশ্যই শাস্তি নিশ্চিত করবে।

অন্যথায় আমরা আগামী (২১মে ) বুধবার বেলা ১১টায় উপজেলা মোড়স্থ শহীদ স্মৃতিস্তম্ভের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে এবং উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular