ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঝিকরগাছার বাকঁড়ায় বিএনপির ইফতার মাহফিল

ঝিকরগাছার বাকঁড়ায় বিএনপির ইফতার মাহফিল

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছা উপজেলার বাকঁড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) দরগাডেঙ্গী মোড়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলপূর্ব দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশীদ। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি সাবিরা নাজমুল মুন্নি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এনামুল হক, মতিয়ার রহমান, বাকঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএসএম আলী আকবার, সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, বাকঁড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আল জিহাদী বাবলু, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোলসহ উপজেলা ও বাকঁড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, দরগাডেঙ্গী জামে মসজিদের ইমাম মাওলানা কামরুজ্জামান।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular