ঝিকরগাছা সংবাদদাতা : আগামী ১৮ ফেব্রুয়ারি বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এর যশোরে আগমন ও জনসমাবেশ সফল করতে ঝিকরগাছার পৌর বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিরতিহীন ভাবে রাত ৯টা পর্যন্ত প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুরস্থ হৈবত জিনিং সেন্টার কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপি’র নবনির্বচিত কমিটির সভাপতি রুহুল আমিন সুজন। এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিঃ সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লাল্টু।
প্রস্তুতিমুলক সভায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা পৌরসভার ১,২,৩,৬,৭,৮,৯ নম্বর ওয়ার্ডের ঝিকরগাছা পৌর বিএনপি’র নেতৃবৃন্দ।
প্রস্তুতিমুলক সভায় ১৮ ফেব্রুয়ারি যশোরের সমাবেশ, ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২২ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপি’র সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



