ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশটাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে জায়গা করে নিয়েছে চবি

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে জায়গা করে নিয়েছে চবি

চবি প্রতিনিধি : টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং ২০২৫-এর ডিসিপ্লিনারী সায়েন্স (আন্তঃবিষয় বিজ্ঞান) র‌্যাংকিংয়ে মানসম্পন্ন যৌথ গবেষণার জন্য বিশ্বে ৩০১-৩৫০ তম এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ২য় স্থান অধিকার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্বের ৭৫০টি বিশ্ববিদ্যালয় এবার এই র‌্যাংকিং তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেইসবুক পেইজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশী পয়েন্ট অর্জন করেছে স্বাস্থ্য, চিকিৎসা, জীববিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, পরিবেশ ও জীবপ্রযুক্তি বিষয়ক যৌথ গবেষণায় আন্তর্জাতিক যৌথ প্রকাশনা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি ও বেসরকারি সংস্থার সাথে কাজের পরিধির মাপকাঠিতে। বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয় এবার এই বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান করে নিয়েছে। এবারের বৈশ্বিক র‍্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর।

আরও বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারটি আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে। ইন্টার-ডিসিপ্লিনারী সায়েন্স ৩০১-৩৫০ তম স্লটে স্থান পেলেও অন্যান্য বিষয়কে অন্তর্ভুক্ত করে সার্বিক র‌্যাংকিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে ১২০১-১৫০০ তম বিশ্ববিদ্যালয়ের স্লটে, বাংলাদেশের ৩য় স্লটে; টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে টাইমস ইমপ্যাক্ট র‌্যাংকিংয়ে বিশ্বে ১০০১-১৫০০ তম বিশ্ববিদ্যালয়ের স্লটে, বাংলাদেশের ৫ম স্লটে; এবং কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এশিয়ায় ৬৪১ তম স্থান অধিকার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় সমুহ থেকে প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা, গুনগত মান, দেশে ও বিদেশে কয়টি প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণা হয়েছে, চলমান বিভিন্ন প্রকল্প, বিভিন্ন গবেষণা কিভাবে গণমাধ্যমে স্থান পেয়েছে এবং বিশ্ববিদ্যালয় স্থানীয় ও যৌথ বিজ্ঞান গবেষনায় বিনিয়োগ করেছে এবং কত শতাংশ শিক্ষকের গত এক বছরে গবেষনা পত্র প্রকাশিত হয়েছে এসবের ভিত্তিতে এই র‌্যাংকিং প্রস্তুত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular