ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকট্রাম্প ইরানের সাথে চুক্তির ব্যাপারে আগ্রহী নন

ট্রাম্প ইরানের সাথে চুক্তির ব্যাপারে আগ্রহী নন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন যে, তিনি আর ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে চান না। এর আগে খবর পাওয়া গিয়েছিল যে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দেশটির বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে—যা সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের আগেই ঘটতে পারে।

যুক্তরাষ্ট্রের সময় বুধবার গভীর রাতে টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে রিপাবলিকান প্রার্থীদের সঙ্গে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না যে এই চুক্তিটি আমি আসলে করতে চাই; তবে তারা (ইরান) এটি থামাতে আমাদের যেকোনো কিছু দিতে প্রস্তুত।” ট্রাম্প আরও জানান, মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এই চুক্তিটি নিয়ে কাজ করছেন এবং “খুব ভালো করছেন”।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular