ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ডাকসু নির্বাচন: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে বলছে ডিএমপি

ডাকসু নির্বাচন: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে বলছে ডিএমপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এ উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন করা হচ্ছে।

ট্রাফিক নির্দেশনা অনুযায়ী, শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিংয়ে ডাইভারশন করা হয়েছে।

ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিসেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে।

নগরবাসী, যানবাহন চালক ও যাত্রীসাধারণকে ওই ক্রসিং সমূহসহ আশপাশের এলাকা অথবা সড়কসমূহ যথাসম্ভব এড়িয়ে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular