ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসডিপিডিসির সরস্বতী পূজা উদযাপন

ডিপিডিসির সরস্বতী পূজা উদযাপন

নিজস্ব প্রতিবেদক: যথাযথ ধর্মীয় শাস্ত্র অনুসরণ করে ডিপিডিসি ও নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি: বাণী অর্চনা ( সরস্বতী পূজার) অনুষ্ঠান গত ২৩ জানুয়ারি শুক্রবার পুরান ঢাকার দয়াগঞ্জ শিব মন্দিরে উদযাপিত হয়েছে। পূজায় অংশগ্রহণ করেন ডিপিডিসির সকল সনাতনী কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

সকাল ৬ টা বেজে ৩১ মিনিটে প্রতিমা ও ঘট স্থাপনের মধ্য দিয়ে এই পূজা শুরু হয়। রবিবার প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে তা শেষ হয়। পূজায় কোম্পানির পক্ষে বক্তব্য রাখেন গৌরাঙ্গ ভৌমিক, শ্রীবাসচন্দ্র বিশ্বাস, সত্যেন্দ্র নাথ চৌধুরী। কর্মকর্তারা পূজা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ডিপিডিসির সকল কর্মকর্তা ও কর্মচারী উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী বছর সরস্বতী পূজার জন্য সকলের আশীর্বাদ কামনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular