ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই ভারত-পাকিস্তান মহারণ

ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই ভারত-পাকিস্তান মহারণ

ক্রীড়া ডেস্ক: আগামী ৫ নভেম্বর ঢাকায় পর্দা উঠবে সাফ চ্যাম্পিয়নশিপের। আসরের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী- ভারত ও পাকিস্তান। আজ (১৫ সেপ্টেম্বর) টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। ছয় দলের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে থাকবে তিনটি ম্যাচডে। প্রতিটি ম্যাচডেতে অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ।

বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে ১১ নভেম্বর। সেদিন তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের সূচিতে নেপালকে রাখা হয়নি। তবে সময়মতো নেপালের ফিফা সদস্যপদ পুনর্বহাল হলে সংশোধিত সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে সাফ কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর টুর্নামেন্টের ফাইনাল হবে ১৭ নভেম্বর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular