ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এসময় ‘দালাল’ মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীকে শিক্ষকরা ধরে কমনরুমে আটকে রাখেন। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে ছাড়িয়ে আনেন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপান্তর আন্দোলনে অংশ নিতে ঢাকা কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হচ্ছিলেন। এ সময় শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ রেজা শিক্ষকদের উদ্দেশে ‘দালাল’ শব্দ ব্যবহার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে কয়েকজন শিক্ষক ফরহাদ রেজাকে ধরে শিক্ষক কমনরুমে নিয়ে আটকে রাখেন। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করেন এবং পরে ওই শিক্ষার্থীকে সেখান থেকে ছাড়িয়ে আনেন।

ঘটনার সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে কলেজ প্রশাসন। শিক্ষার্থীরা পরে নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে যোগ দেন।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কলেজ প্রশাসনের কারও বক্তব্য পাওয়া যায়নি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular