ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনঢাকা বারে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত

ঢাকা বারে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত

নিউজ ডেস্ক: “রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম আমাদের বাঙালি চেতনা, সাহিত্য ও সংস্কৃতির দুটি অবিনাশী বাতিঘর।” সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঢাকা বার অডিটোরিয়ামে একথা বলেন।

২৩ আষাঢ় (৭ জুলাই) ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশ ও গভীর শ্রদ্ধায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, রবীন্দ্রনাথ যেমন আমাদের হৃদয়ের গভীর অনুভূতি ও মননশীলতাকে সমৃদ্ধ করেছেন, তেমনই নজরুল আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে ও সাম্যের গান গাইতে। তরুণ প্রজন্মের মাঝে এই দুই মহান কবির আদর্শ ও সাহিত্য দর্শন ছড়িয়ে দিতে হবে।”

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ রবীন্দ্র ও নজরুল সংগীত এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular