ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির সংঘর্ষে একজন নিহত, আহত ১১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির সংঘর্ষে একজন নিহত, আহত ১১

নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসয়েতে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

মুন্সীগঞ্জের শ্রীনগরের তিনটি স্থানে রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।

ফায়ারসার্ভিস জানিয়েছে, উপজেলার চালতিপাড়ায় একটি যাত্রাবাহী বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। এর মাত্র ১০০ মিটার দূরে আরেকটি বাসের পিছনে ধাক্কা দেয় প্রাইভেটকার।

সবগুলো দুর্ঘটনা সড়কের মাওয়ামুখী হাইওয়ে লেনে ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফরহাদ নামের একজন মারা গেছেন।

দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular