ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিঢাবি ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা গ্রেপ্তার

ঢাবি ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক : নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক বলেন, নদীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগে নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে।

২৩ অক্টোবর বাংলাদেশের অন্যতম পুরাতন ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular