ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসতারুণ্যের উৎসব, দিনব্যাপী পিঠা মেলা

তারুণ্যের উৎসব, দিনব্যাপী পিঠা মেলা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় তারুণ্যের উৎসব ও তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে এবং গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে জেলায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী পিঠার উৎসব।

স্টল নিয়ে বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গনে ভিড় জমান বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

শনিবার সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি ও শিক্ষা) খীসা সম্রাট, কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, কলেজ পরিচালনা কমিটির পরিচালক মো. হাসানসহ অনেকে।

শিক্ষার্থীরা জানায়, প্রতিবছরই কলেজ ক্যাম্পাসে পিঠা মেলা হয়ে থাকে। এবারও তার ধারাবাহিকতায় হচ্ছে। তবে এবার একটু ব্যাতিক্রম। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তারুন্যের যে উৎসব চলছে।

সেখানে এই পিঠা মেলার উৎসবের কমতি নেই। বিশেষ করে এবার স্টলে স্থান পেয়েছে জিরা পিঠা, ভাপা, নকশি, চিতই, পাঠিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল ও তালের পিঠাসহ দুই শতাধিক পিঠার সমারোহ।

জেলা প্রশাসক বলেন, সারাদেশের মতো লক্ষ্মীপুর জেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে তারুন্যের উৎসব চলছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, পিঠা উৎসব অসাধারণ একটি আয়োজন ছিল। গ্রামীণ ঐতিহ্য ধারণে এ আয়োজন প্রশংসনীয়। এ উৎসবটি পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular