ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিতারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত হবে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত হবে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনব্যবস্থায় যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে; সেগুলো শক্তিশালী করা হবে। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বেলা ১১টা ১৫ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, সংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ অন্যান্য অতিথিরা।

কাউন্সিলের কার্যক্রম চলমান রয়েছে। দুপুরের পরে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্বিবার্ষিক সম্মেলনে ভোটার রয়েছেন ৮০০ আট জন। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন হবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular