ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedতিস্তা প্রকল্প ও চীনা জঙ্গিবিমান কেনা: নজর রাখছে ভারত’

তিস্তা প্রকল্প ও চীনা জঙ্গিবিমান কেনা: নজর রাখছে ভারত’

আন্তর্জাতিক ডেস্ক : তিস্তা নদী প্রকল্পের ব্যবস্থাপনায় বাংলাদেশকে চীনের পক্ষ থেকে কারিগরি ও ব্যাপক সহযোগিতার আশ্বাস দেওয়ার পর, এই নদীর সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকার কাছে নিজের সুনির্দিষ্ট অবস্থান ও দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছে ভারত।

গত সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় চীন তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়ার পর নয়াদিল্লির পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এল।

শুক্রবার (৩ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ভারতের সহায়তা একটি পারস্পরিক সম্মত রোডম্যাপের ওপর ভিত্তি করে পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়ে থাকে। 

তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অবস্থান ইতোপূর্বেই বাংলাদেশ পক্ষকে জানানো হয়েছে। তিস্তা ইস্যু সংক্রান্ত ভারতের সামগ্রিক কর্মপন্থা নির্ধারণে এই প্রকল্প ঘিরে সাম্প্রতিক সব ধরনের অগ্রগতি ও দ্বিপাক্ষিক বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রোতিক চীন সফরের সময় বেইজিংয়ের পক্ষ থেকে ‘তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প’ (টিসিআরএমপি) নিয়ে ঢাকাকে দেওয়া আশ্বাস নয়াদিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular