ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডতোমাদের জন্যই দায়িত্বে: শিক্ষামন্ত্রী

তোমাদের জন্যই দায়িত্বে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: ‘আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, কাজ করছি তোমাদের জন্য। বুঝেশুনে আন্দোলন করো। আর যদি মনেই করো, আন্দোলন করতে হবে, একবার এসে আমার সঙ্গে ডিবেট করে যাও, জিজ্ঞেস করো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো।’

আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।

শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিনা কারণে হৈচৈ করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না। এভাবে একটি রাষ্ট্রকে কখনও এগোতে দেয়া যায় না।’

তিনি বলেন, ‘যারা একটি সরকারের ছয় মাস বয়স না হতেই মিথ্যা অযুহাত দিয়ে রাজনীতি করে, তারা মূলত এই দেশের উন্নতি চায় না, তারা মূলত অধঃপতন চায়।’

এছাড়া এসএসসির ফল প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের অর্থে পরিচালিত শূন্য পাশ প্রতিষ্ঠানগুলো কেন ভালো করছে না, তাও খতিয়ে দেখবে সরকার।’ 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular