ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধদুইদিনে পুলিশের বিশেষ অভিযানে ২৬১৩ জন গ্রেপ্তার

দুইদিনে পুলিশের বিশেষ অভিযানে ২৬১৩ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক: সারাদেশে গত দুইদিনে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১৬৪৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৯৬৭ জন।

শুক্রবার (৩০ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত দুইদিনে সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১৬৪৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও ৯৬৭ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ২৬১৩ জনকে।

অভিযানিক কার্যক্রমে একটি বিদেশি রিভলবার, একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি দেশীয় রিভলবার, দুটি ওয়ান শুটারগান, সাতটি কার্তুজ, দুটি চাপাতি, সাতটি রামদা, একটি দা এবং পাঁচটি এলজি, তিনটি ছুরি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular