নাজমুল হোসেন : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আলিয়া মাদ্রাসা এবং দুপুরে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সড়ক দুর্ঘটনা হ্রাস, ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে সড়ক পারাপার এবং সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
আয়োজকেরা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, পথচারী ও শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে সড়কে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।
প্রণব চন্দ্র নাগ বলেন,
সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলার বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে হবে।
পবন চাকমা বলেন, আমাদের এই প্রোগ্রামটি
যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে চলাচলের নিয়ম মেনে চলা দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টিআই এস এম কামরুল হাসান পিপিএম বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন মেনে চলতে হবে। পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার এবং যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করা জরুরি।
রাজু আহম্মদ বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও পথচারী—উভয় পক্ষের সচেতনতা প্রয়োজন। সবাই দায়িত্বশীল আচরণ করলে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।
মো. ইসমাঈল খান সুজন বলেন,
নিরাপদ সড়ক গড়ে তুলতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সড়কে চলাচলের নিয়মগুলো মেনে চলার অভ্যাস গড়ে তোলা জরুরি।
রাজন মোল্লা বলেন,
শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবাইকে ভূমিকা রাখতে হবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লক্ষ্মীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাগ, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পবন চাকমা, টিআই এস এম কামরুল হাসান পিপিএম, রাজু আহম্মদ, শামসুল ইসলাম খোকন, রাজন মোল্লা, মো. ইসমাঈল খান সুজনসহ অন্যরা।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।




