ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিদেশের পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি

দেশের পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক:  দেশের চলমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছায় বিএনপি নেতাদের গাড়ি।

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।

বিএনপি নেতারা বলেছেন, দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, দ্রবমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

এর আগে রোববার বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএস নাসির উদ্দিনসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল।

ওই আলোচনায় ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। তারা সংসদ নির্বাচন প্রস্তুতির সম্পর্কে অবহিত হয়েছেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular