ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে

দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে

নিউজ ডেস্ক: আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম রোববার (৩ আগস্ট) শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে শপথ নিতে হবে ফ্যাসিস্ট হাসিনা ও তার লোকজন যেন আর কখনও দেশটাকে ধ্বংস না করতে পারে। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে একটা লড়াই দেশে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গোটা দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে। তার আগে দেশের মানুষ অপেক্ষায় আছে তারেক রহমান দেশে ফিরে আসবেন।

নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে। প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, আমাদের সামনে একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার। আজ আমাদের অনেক আনন্দের দিন। আবার একইসঙ্গে কষ্টে দিন। এক বছর আগে একই দিনে আমরা অনেক ছাত্র ভাই-বোনকে হারিয়েছি। শুধু ৩৬ দিন নয়, এর আগেও অনেকে প্রাণ দিয়েছেন, সংগ্রাম করেছেন। এই যে প্রাণ দেওয়া, এই যে ত্যাগ- এর উদ্দেশ্য একটাই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular