ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদৈনিক তৃতীয় মাত্রার সম্পাদকের রোগমুক্তি কামনায় গৌরীপুরে দোয়া ও মিলাদ মাহফিল

দৈনিক তৃতীয় মাত্রার সম্পাদকের রোগমুক্তি কামনায় গৌরীপুরে দোয়া ও মিলাদ মাহফিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার প্রকাশক ও সম্পাদক রবিন সিদ্দিকীর রোগমুক্তি কামনায় ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক তৃতীয় মাত্রার বিশেষ প্রতিনিধি শামীম খানের উদ্যোগে শুক্রবার রাতে গৌরীপুর প্রেসক্লাব সভাকক্ষে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়ায় উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, সাবেক সভাপতি কমল সরকার, শফিকুল ইসলাম মিন্টু, বেগ ফারুক আহাম্মদ, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক তৃতীয় মাত্রার বিশেষ প্রতিনিধি ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শামীম খান, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য হুমায়ুন কবির, ফারুক আহাম্মদ, শফিকুল ইসলাম স্বপন, আরিফ আহমেদ, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক সেলিম আল রাজ, ব্রাদার্স ইউনিয়নের সভাপতি আকরাম হোসেন মাসুদ, সাবেক পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ভূইয়া এনাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, রামগোপালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক মাহফুজুর রহমান, লুৎফর রহমান, ঝিন্টু দেবনাথ, আব্দুর রউফ দুদু, বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন মিয়া, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব, শামীম হোসেন প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিলে জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার প্রকাশক ও সম্পাদক রবিন সিদ্দিকীর রোগমুক্তির পাশাপাশি গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিনের অসুস্থ মা সাজেদা খানম ও প্রেসক্লাবের সাবেক সহসাধারণ সাজ্জাদুল ইসলামের অসুস্থ বাবা গোলাম মোস্তফার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular