ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞাননতুন বাংলাদেশ গড়তে মেধা ও উদ্ভাবনী শক্তি

নতুন বাংলাদেশ গড়তে মেধা ও উদ্ভাবনী শক্তি

মাগুরা প্রতিবেদক: দেশের তরুণ শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার ১২ জুন মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের Educational Excellence Support Scheme (EESS)-এর আওতায় অনুষ্ঠিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। 

তিনি মেলায় প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্যোগ, পরিবেশবান্ধব মডেল, রোবোটিক্স এবং আধুনিক কৃষিভিত্তিক ধারণাসমূহ গভীর আগ্রহের সঙ্গে পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা জনাব প্রদ্যুৎ কুমার দাস।
অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular