ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিনবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানের জন্য প্রয়োজনীয় অর্থের হিসাবে ‘বড় ধরনের ভুল’ ধরা পড়েছে। এই ত্রুটির কারণে নতুন করে আর্থিক হিসাব তৈরি করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সংশোধিত হিসাব পাওয়ার পর অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে পুনরায় অর্থ বিভাগে চিঠি পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে প্রাথমিকভাবে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে বলে হিসাব দিয়েছিল মাউশি। সেই হিসাবের ভিত্তিতে অর্থ বিভাগে চিঠিও পাঠানো হয়েছিল। তবে পরবর্তীতে হিসাবটি যাচাই করতে গিয়ে বড় ধরনের অসংগতি ধরা পড়ে। প্রকৃতপক্ষে নতুন পে-স্কেল কার্যকর করতে আরও বেশি অর্থের প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি অর্থ বিভাগ থেকে চিঠি দিয়ে হিসাবের এই ভুলের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) মাউশিকে চিঠি পাঠিয়ে দ্রুত নতুন করে সঠিক হিসাব তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়।

মাউশির সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সংশোধিত হিসাব তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যেই নতুন হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হতে পারে।

সংশোধিত হিসাব পাওয়ার পর তা যাচাই-বাছাই করে অর্থ বিভাগে পুনরায় বরাদ্দের প্রস্তাব পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। তবে নতুন হিসাবে আগের চেয়ে ঠিক কত টাকা বেশি প্রয়োজন হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা কার্যকর করতে হলে পৃথক সরকারি আদেশ বা প্রজ্ঞাপন জারির প্রয়োজন রয়েছে, যা ইতোমধ্যে অর্থ বিভাগকে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular