ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনবীনগরের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নবীনগরের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে পরিচিত শিশু গ্রুপ ও হোসেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় গত রাতে স্থানীয় বাছির মেম্বারের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে বিরোধ নতুন মাত্রা পায়। পরে বাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

হোসেন গ্রুপের পক্ষ থেকে আহমেদ হোসেন অভিযোগ করেন, “বাজারে আমাদের লোকজনের ওপর শিশু গ্রুপের লোকজন  অতর্কিত হামলা চালায়। প্রতিরোধের চেষ্টা করলে তারা কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।”

তবে অভিযোগ অস্বীকার করে শিশু গ্রুপের প্রধান আতিকুর রহমান শিশু বলেন, “হোসেন গ্রুপের লোকজন আমাদের এক কর্মীকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে। তার একটি চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কেবল আত্মরক্ষার চেষ্টা করেছি।”

তিনি রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও নাকচ করে বলেন, “আমি কখনো কোনো এমপির প্রভাব ব্যবহার করিনি। বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে আমার সুসম্পর্ক থাকলেও তা ব্যক্তিগত পর্যায়ের।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে বাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের পাশাপাশি মালামাল লুটপাটের অভিযোগ ওঠে। পরিস্থিতির কারণে কিছু সময়ের জন্য ব্যবসা কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

ঘটনার পর পুরো টিয়ারা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular