ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে আগুনে পুড়লো কৃষকের বাড়ি, ঠাই নিল খোলা আকাঁশের নিচে

নান্দাইলে আগুনে পুড়লো কৃষকের বাড়ি, ঠাই নিল খোলা আকাঁশের নিচে

 

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে এক ভয়াবহ অগ্নিকান্ডে আব্দুস ছাত্তার নামে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বসতঘরে থাকা সর্বস্ত্র পুড়ে যাওয়ায় আসন্ন ঈদের আনন্দ বিষাদে রূপ নিলো কৃষক পরিবারের। বর্তমানে স্ত্রী ও ৫ সন্তান নিয়ে সাত সদস্যের এই অসহায় পরিবারের মাথার উপর খোলা আকাশই এখন একমাত্র ঠাঁই। এ যেন আগুনে পুড়লো কৃষকের ঈদ আনন্দ। শনিবার (৭ই মার্চ) সকাল ১১ ঘটিকার সময় উপজেলার ৮নং সিংরইল ইউনিয়নের জয়রামপুর (বগরীকান্দা) গ্রামে মৃত আ: হামিদের পুত্র আ: ছাত্তারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সরজমিন পরির্দশনে দেখাগেছে, অগ্নিকান্ডে ছাই হয়ে যাওয়া বসতঘরের দরজার সামনে মলিনমুখে বসে আছে কৃষক আব্দুস ছাত্তার ও তাঁর স্ত্রী নাসিমা আক্তার। পাশেই অশ্রুস্রোত ফ্যালফ্যাল চোখে দাঁড়িয়ে আছে শিশু কন্যা সন্তান তাইয়্যিবা। কারও মুখে যেনো কোন কথা নেই। পড়নের কাপড় ছাড়া সহ সবকিছু হারিয়ে যেন বাকরোধ্য হয়ে পড়েছে কৃষক পরিবারটি। অগ্নিকান্ডে শুধু তাদের বসত ঘরটি নয়, পুড়িয়ে দিয়েছে তাদের আগামীর দিনের স্বপ্ন। ধান-চাল, নগদ টাকা-পয়সা, গবাদী পাখি ও আসবাবপত্র সহ সবকিছুই ভস্মিভূত হয়েগেছে। পুড়তে আর কোন কিছুই বাকী রইল না।

ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুস ছাত্তার ও স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১১ ঘটিকার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে যায় ঘরটিতে। মুহুর্তের মধ্যেই আগুনটি ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়ায় বসতঘর থেকে আর কিছুই বের করতে পারে নাই। কৃষক আব্দুস ছাত্তার বাড়িতে ছিলেন না। স্ত্রী নাসিমা কোনমতে তারঁ সন্তানদেরকে নিয়ে ঘর থেকে বেরিয়ে প্রাণে বেঁচে যান তারা। অগ্নিকান্ডের বিষয়টি জানতে পেরে নান্দাইল ফায়ার সার্ভিসের টিম প্রায় পনে বারোটার দিকে ঘটনাস্থলে পৌছেন। কিন্তু ততক্ষনে ওই কৃষকের সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে স্থানীয়দের ধারণা স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে কৃষক পরিবারকে সহযোগিতা করার আশ্বস প্রদান করেন।

স্থানীয় বাসিন্দা আ: মান্নান রেণু ও ইসহাক মিয়া বলেন, আ: ছাত্তার একজন দরিদ্র কৃষক। কৃষিকাজের পাশাপাশি গাছ কাটার কাজ করেন। এ অগ্নিকান্ডে তাঁর সবকিছু শেষ হয়েগেছে। তাদের আর কিছুই রইল না। সরকারি-সুযোগ সুবিধা ফেলে কৃষক পরিবারটি খুবই উপকৃত হবে।

এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষতির পরিমাণ আনুমানিক বলা যাচ্ছে না।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, বিষয়টি খুবই হৃদয়স্পর্শক। ক্ষতিগ্রস্থ কৃষক বিধি মোতাবেক একটি লিখিত আবেদন করলে ওই পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular