ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে দুই হাজার কেজি ভিজিএফের চাল জব্দ ॥

নান্দাইলে দুই হাজার কেজি ভিজিএফের চাল জব্দ ॥

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে ভিজিএফ এর দুই হাজার কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৫ মার্চ) বেলার ২টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও বাজার থেকে এ চাল জব্দ করা হয়। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সালাউদ্দিন আহম্মদ ঘটনাস্থল থেকে চাল জব্দ করে থানায় নিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত দুইদিন যাবত চন্ডিপাশা ইউনিয়ন পরিষদে দু:স্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম চলছে। কিন্তু রোববার গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা প্রশাসন পরিষদের পাশের খামারগাঁও বাজারের বকুল মিয়া ও মতি মিয়ার দোকান ঘর থেকে ৩৪ বস্তা প্রায় দুই হাজার কেজি চাল উদ্ধার করেছেন। তবে চালগুলো সরকারি সীলমোহরকৃত বস্তায় ভর্তি না থাকলেও তা অন্যান্য খোলা বস্তায় ভরা ছিল। স্থানীয়রা জানায়, স্থানীয় উপকারভোগীগণ উক্ত চালের কার্ড বেপারীদের কাছে বিক্রি করে দিলে বেপারী তা পরিষদ থেকে সংগ্রহ করে লোকাল খোলা বস্তায় রেখে দোকানঘরে মজুদ করছিলেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান বলেন, আমরা একটি চালের কার্ড পাই না। অথচ তারা (ইউপি সদস্যরা) এই কার্ড বিক্রি করে দেয়। আমরা এদের বিচার চাই।

বিষয়টি জানার জন্য চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়ার সেলফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular