ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে দুপক্ষের সংঘর্ষ: ৫৭০ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ ১৪৪ ধারা বহাল,...

নান্দাইলে দুপক্ষের সংঘর্ষ: ৫৭০ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ ১৪৪ ধারা বহাল, পুরুষশূন্য গ্রাম

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে জমির অবস্থান (পজিশন) নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও লুটপাটের ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় মোট প্রায় ৫৭০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সংঘটিত এ ঘটনার পর শুক্রবার (৫ জুন) নান্দাইল মডেল থানা পুলিশ উভয় পক্ষের লোকজনকে আসামি করে মামলাটি দায়ের করে। মামলায় খারুয়া চৌধুরীপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. সাদত হোসেন (৪২)-কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে খারুয়া বাজার এলাকা থেকে আটক করা হয় এবং শনিবার (৬ জুন) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, খারুয়া বাজারে আব্দুর রব ভূঁইয়া ও শওকত আলী মাস্টার পক্ষের মধ্যে জমির রাস্তার সামনের অংশের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার দুই পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একটি ফার্নিচারের দোকান, একটি রড-সিমেন্টের দোকান এবং একটি মুদি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা সহ ২৫ জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত এবং নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।
পরদিন মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দণ্ডবিধির ১৪৩, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ১৮৬, ৩৫৩, ৩৭৯, ৩৮০, ৪২৭ এবং ৩৪ ধারায় মামলা (নং-৫) রুজু করেছে।
বর্তমানে এলাকায় ১৪৪ ধারা বহাল রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের দাবি, গ্রেপ্তার আতঙ্কে খারুয়া বাজার ও আশপাশের এলাকায় অনেক পুরুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন, ফলে এলাকাটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে ১৪৪ ধারা কার্যকর রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular