জালাল উদ্দিন মন্ডল নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবুল হাসেম (৬০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে দু পা ভাঙ্গা সহ শরিরের বিভিন্ন জায়গায় গুরুতরভাবে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।রাতভর রাস্তার পাশের পতিত জমিতে অচেতন অবস্থায় পড়ে থাকার পর পরদিন ভোরে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মুর্মষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বিষয়ে আহতের বোন রেজিনা আক্তার বাদী হয়ে হামলাকারীদের নামে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ জুলাই) রাতে উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের চরপাড়া গ্রামের সড়কে পাশে।
আহত আবুল হাসেম জানান, ঘটনার রাতে পাশবর্তী আঠারবাড়ী বাজার থেকে দোকান বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরার সময় চরপাড়া গ্রামের শাহ আলমের বাড়ির সামনের কাঁচা সড়কের পৌঁছালে অভিযুক্ত কামরুল ইসলাম ইন্টু ও মিন্টু মিয়া সহ বেশ কয়েকজন লোক তাঁর পথ রোধ করে এলোপাতাড়িভাবে বাইরাইয়া ও কুপাইয়া গুরুতর জখম করে। এতে সে অজ্ঞান হয়ে মটিতে লুটে পড়ে যায়। হামলাকারীরা তাকে মৃত ভেবে রাস্তার পাশে একটি পতিত জমিতে ফেলে রেখে চলে যায়। রাত পোহালে পথচারীরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত আবুল হাসেম উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামের মৃত আঃ মালেকের পুত্র।
হাসেমের বোন রেজিনা আক্তার ও ভাই আনোয়ার জানান, অভিযুক্তরা তাদেরই চাচাতো ভাই ও ভাতিজা। তাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আমাদের জমি ভুলবশত তাদের নামে বিআরএস হয়ে গেলে আমরা বিআরএস সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে মামলা করেছি। বর্তমানে মামলা বিচারাধীন আছে। আহতের চাচা নজরুল ইসলাম ইন্দনে চাচাতো ভাই-ভাতিজা কামরুল ইসলাম ইন্টু, মিন্টু মিয়া, মুন্না মিয়া, উসমান মিয়া,আব্দুল মালেক গংরা জোরপূর্বক জমি দখল করে নিয়ে গেছে, অথচ সি.এস ও আরওআর মূলে সম্পত্তি আমাদের। এ বিষয়ে বেশ কয়েকবার সালির দরবার করা হয়েছে তারা সালিশ-দরবার মানে না।ইতিপূর্বেও তারা সন্ত্রাসী কায়দায় আমাদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট করেছে। তাছাড়া মারধর সহ মিথ্যা মামলায় দিয়েও আমাদের হয়রানি করেছে। নজরুল ইসলামের এক আত্মীর অবসরপ্রাপ্ত এসপির দাপটে অত্যাচার-নির্যাতন সহ ভিটেমাটি থেকে আমাদেরে উচ্ছেদের হুমকি দিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবার এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
অপরদিকে অভিযুক্তদের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা কোন বক্তব্য দিতে রাজি হয়নি। এ বিষয়ে নান্দাইল মডেল থানর ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



