ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বিজ্ঞান মন্ত্রী

নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বিজ্ঞান মন্ত্রী

বিশেষ প্রতিনিধি: দেশের প্রান্তিক ও জেলা পর্যায়ের জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

১৯ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অত্যন্ত সংবেদনশীল এবং বদ্ধপরিকর। তিনি বলেন,  দেশের বিভিন্ন জেলায়–বিশেষ করে টাঙ্গাইলের মতো অঞ্চলগুলোতে–ক্যান্সার ও জটিল রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। কেবল ব্যক্তিগত বা সাময়িক আর্থিক সহায়তা দিয়ে এই বিশাল জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদী চিকিৎসা সংকট সমাধান করা সম্ভব নয়। তাই নিউক্লিয়ার মেডিসিনের মতো আধুনিক চিকিৎসা ব্যবস্থা জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে সাধারণ মানুষ নিজ এলাকাতেই উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা সেবা পাবেন এবং চিকিৎসার জন্য ঢাকায় আসার চাপও অনেকটা লাঘব হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউক্লিয়ার মেডিসিন খাত  অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। দেশের ২২টি সংশ্লিষ্ট কেন্দ্রে নিউক্লিয়ার মেডিসিন কার্যক্রম চালু রয়েছে এবং সচল আছে। আরও যে ১০টি কেন্দ্র স্থাপনের কথা রয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে এগিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের তাগিদ দেন। শুধু রোডম্যাপ তৈরি বা বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, এর শেষ ফলাফল ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে নিয়মিত ফলোআপের মাধ্যমে সংশ্লিষ্টদের কাজের অগ্রগতি তদারকি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরসমূহের কর্মকর্তাদের ‘টিম ওয়ার্ক’ বা দলগত সমন্বয়ের মাধ্যমে কাজের গতি ত্বরান্বিত করতে নির্দেশনা দেন। বিজ্ঞান মন্ত্রী দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে এবং বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী।সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ/এস

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular