ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনিয়াজ খানের শাস্তি চেয়ে প্রতিবাদ সমাবেশ প্রবাসী ব্যবসায়ী আখতারুজ্জামান খানের

নিয়াজ খানের শাস্তি চেয়ে প্রতিবাদ সমাবেশ প্রবাসী ব্যবসায়ী আখতারুজ্জামান খানের

সুমন দত্ত: প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে ১৫ ডিসেম্বর সোমবার জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ করেছেন প্রবাসী তথ্য প্রযুক্তি ব্যবসায়ী আখতারুজ্জামান খান। আইডিবি ভবনে দুটি দোকানের মালিক ছিলেন তিনি। ৩১ আগস্ট ২০১৬ সালে সেখানকার সিইও নিয়াজ খানের লুটপাটের শিকার হয়ে তিনি আট কোটির অধিক টাকার ক্ষতির শিকার হয়েছিলেন। নিয়াজ খানের বিচার চাইতে যেয়ে তিনি এই প্রতিবাদ সমাবেশের আয়োজন বলে জানিয়েছেন।

প্রতিবাদ সমাবেশে আখতারুজ্জামানের পাশে ছিলেন তার প্রতিষ্ঠানের সাবেক কর্মচারীরা। তারা সবাই চাকরি হারিয়ে অভাব অনটনের মধ্যে দিনযাপন করছেন।

আখতারুজ্জামান বলেন, আগের স্বৈরাচারী সরকার নিয়াজ খানের বিচার করেনি। কারণ নিয়াজ খান ছিলেন শাহজাহান খানের চাচাত ভাই। আর তিনি ছিলেন একজন ভিন্নমতাবলম্বী। দেশ থেকে পালিয়ে তাকে থাকতে হয়েছে। জুলাই আগস্টে ফ্যাসিস্ট পতনের পর তিনি দেশে আসতে পেরেছেন। তিনি নিয়াজ খানের বিরুদ্ধে অভিযোগ করে বিচার চেয়েছেন। এর আগে নিয়াজ খান তার চাচাত ভাই সাবেক পরিবহণ মন্ত্রী শাহজাহান খানের প্রভাব খাটিয়ে আইডিবি একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। তখন তার কথাই ছিল আইডিবিতে শেষ কথা। সেই নিয়াজ খান এখনো বহাল তবিয়তে আছে। তার কোনো শাস্তি হচ্ছে না। স্বৈরাচারের এই দোসরের বিচার চেয়ে বক্তব্য শেষ করেন আখতারুজ্জামান খান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular