আন্তর্জাতিক ডেস্ক: ‘পরিবর্তনের নায়ক’ বালেন্দ্র শাহ, গত ২৭ মার্চ নেপালের ক্ষমতার মসনদে বসার চার মাস পার হওয়ার আগেই সেই স্বপ্নের নায়কের বিরুদ্ধে রাজপথে নেমেছেন নেপালের তরুণরা।
গত ১২ জুলাই রাজধানী কাঠমান্ডুর সিংহদরবার সচিবালয়ের সামনে জড়ো হন শত শত মানুষ। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড। স্লোগান উঠছিল—‘দরিদ্রদের ওপর নির্যাতন বন্ধ করো’, ‘মানবাধিকার রক্ষা করো’ এবং ‘ভূমিহীনদের পুনর্বাসন দাও’।
কাঠমান্ডুর বুক চিরে বয়ে যাওয়া নদীর তীরবর্তী অবৈধ বস্তি উচ্ছেদে বস্তি এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ ও সেনা সদস্য। প্রায় ২ হাজার ৬০০ পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যার ভুক্তভোগী প্রায় ১৫ হাজার মানুষ।
বস্তি উচ্ছেদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে এক তরুণ রাইড-শেয়ারিং চালকের আত্মহত্যার ঘটনা। ২৫ বছর বয়সী গণেশ নেপালি নামে ওই চালক গত ৯ জুলাই ত্রিপুরেশ্বরের পাসপোর্ট অফিসের সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।
নির্বাচনের পর বালেন শাহ প্রথম ১০০ দিনের মধ্যে শাসনব্যবস্থা ও অর্থনীতি সংস্কারের জন্য ১০০-দফা এজেন্ডার বাস্তবায়ন হয়নি।




