ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষপার্বতীপুরে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিশুর মর্মান্তিক মৃত্যু

পার্বতীপুরে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিশুর মর্মান্তিক মৃত্যু

নীলফামারী প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা চত্তরের পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড়টার সময় পার্বতীপুরে উপজেলা চত্ত্বরেরর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই শিশু হচ্ছেন, পার্বতীপুরে উপজেলা পরিষদের পিছনে পশ্চিম হুগলিপাড়া মহল্লার মোশারফ হোসেনের মেয়ে মোসফিকা আক্তার মিম (৯) ও আতাউর রহমানের মেয়ে আছিয়া মোবাস্বিরা (৮)। তারা দুজনেই আনোয়ারুল হিফজুল কোরআন এন্ড নুরানী কিন্ডার মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী মোসফিকা আক্তার মিম ও প্রথম শ্রেণির শিক্ষার্থী আছিয়া মোবাস্বিরা।

পারিবারিক সুত্রে জানা যায়, মোশফিকা আক্তার মিম ও আছিয়া মোবাস্বিরা প্রতিদিনের ন্যায় মাদ্রাসায় যায়। টিফিনের সময় বাড়িতে এসে প্রতিবেশী আরও দুই আব্দুল্লাহ (১২) তাজিম (১০) শিশুসহ ৪জন মিলে উপজেলা পরিষদ চত্বরে গোসল করতে যায়। পরে ওই দুই শিশু ফিরে গেলেও মোশফিকা আক্তার মিম ও আছিয়া মোবাস্বিরা বাসায় যায়নি।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, দুই মাদ্রাসার শিক্ষার্থী পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular